1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী দোসররা নিএনপিতে অনুপ্রবেশের মাধ্যমে দলের ভাবমূতি ক্ষুন্ন করাসহ ত্যাগীরা অবৃূল্যায়ন করা হচ্ছে এমন অভিযোগ উঠে আসছিল বেশ কয়েকদিন ধরেই। আওয়ামী ঘরনার নেতা হিসেবে পরিচিত রামারবাগের আব্দুর রাজ্জাক কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত আব্দুর রাজ্জাকের এমন আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় দশক ধরে আব্দুর রাজ্জাকের সঙ্গে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান, শাহ নিজাম, সাজনুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্ককে পুঁজি করে এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপকর্মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় এসব নেতার নাম ব্যবহার করে এলাকায় একধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে গেলেও রাজ্জাক প্রকাশ্যেই এলাকায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে তিনি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে সম্প্রতি নিজেকে বিএনপির কর্মী-সমর্থক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন রাজ্জাক—এমন অভিযোগ তুলে সমালোচকরা বলছেন, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছেন।

বিতর্ক আরও তীব্র হয়েছে অনুষ্ঠানের অতিথি তালিকা নিয়ে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নাম ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন এবং ক্ষোভ বিরাজ করতে দেখা দিয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন ব্যক্তির আয়োজনে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতি কতটা যৌক্তিক?

অন্যদিকে, অনুষ্ঠানটি কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির ব্যানারে আয়োজন করা হলেও ওই ওয়ার্ড বিএনপির কোনো দায়িত্বশীল নেতাকে আয়োজনে সম্পৃক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতাদের উপস্থিতিও থাকছে না বলে জানা গেছে। এ বিষয়টিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। অনেকের মতে, বিষয়টি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষের সৃষ্টি করতে পারে। অন্যদিকে, সংশ্লিষ্টদের বক্তব্য না পাওয়ায় অভিযোগগুলোর বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT