1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের ২দিনব্যাপী সুন্নতে খাতনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের ২দিনব্যাপী সুন্নতে খাতনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেল ষ্টেশন এলাকায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলে কোয়ান্টাম ফতুল্লা প্রি-সেল’র উদ্যোগে ন ২ দিন ব্যাপী সুন্নতে খাৎনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
মাদক একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিচ্ছে। মাদক আমার সন্তানকে মানসিক ভাবে হত্যা করছে। মাদক ডাকাতের চেয়েও ভয়ংকর। সময় এসেছে মাদক এবং মাদক ব্যবসায়ীকে প্রতিহত করার। সব অপরাধের মূলে হচ্ছে মাদক। অপরাধের বিরুদ্ধে মানুষকে জাগ্রত হতে হবে। সমাজকে সুন্দর করতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধিদের মানুষের কাছে গিয়ে মানুষকে জাগ্রত করতে হবে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।
ফতুল্লা যুব সংসদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং কোয়ান্টাম ফতুল্লা প্রি সেলের সমন্বয়ক সেলিম মুন্সির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, কুতুবপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শেখ ঈমান আলী, সেলিনা সুলতানা শিউলী, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
২ দিনব্যাপী অনুষ্ঠানে সমাজের অস্বচ্ছল পরিবারের ছেলে শিশুদের সুন্নতের খৎনা এবং ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি)
এই সেবামূলক কার্যক্রমের প্রথম দিন সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়। ঐদিন ৭৭জন ছেলে শিশুদের সুন্নতে খাতনা করানো হয়। ফতু্লা যুব সংসদের সভাপতি আকতার ফারুক রিয়াদ এর সভাপতিত্বে তার সুচনা ও উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরি সদস্য মো. মোবারক হোসেন,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মজিবুর রহমান, ফতুল্লা প্রেসক্লাবে সভাপতি আব্দুর রহিম, ফতু্লা যুব সংসদের সহ-সভাপতি হেমায়েত রসুল রিপন, ক্যালিক্স প্রি- ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম মতিন, শাপলা কুড়ির আসর ফতুল্লার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, মাউন্ট ভিউ স্কুলের পরিচালক মোস্তাক আহমেদ, তক্কার মাঠ সেহাচরের সমাজ সেবক মজিবুর রহমানসহ প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্মকর্তা ইব্রাহিম খলিল মন্টু, মিনার হোসেন, ফতুল্লা প্রি- সেল এর পরিচালক ইঞ্জি. মো মফিজুর রহমান, ইঞ্জি. আতাউর রহমান ও আল- আমিন হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট