1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অটোরিক্সাসহ চালক আল আমিন নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘জেলে যাওয়ার অভিজ্ঞতা নিতে’ শিশু হোসাইনকে হত্যা করে ৬ বন্ধু: পুলিশ সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত

বন্দরে অটোরিক্সাসহ চালক আল আমিন নিখোঁজ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: অটোরিক্সা নিয়ে কাজের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে আল আমিন (৩৮) নামে এক দিনমজুর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে । নিখোঁজ আটোচালক আল আমিন বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী মাহিনুর বেগম বাদী হয়ে বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং-১৪১৩ তাং- ৩১-১-২৪। এর আগ গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেলে বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকা থেকে কাজের উদ্দেশ্য বের হয়ে ওই অটোরিক্সা চালক নিখোঁজ হয়। নিখোঁজ জিডি বাদিনী গণমাধ্যমক জানিয়েছে, আমার স্বামী আল আমিন একজন দিনমজুর। সে দীর্ঘ দিন ধরে অটোরিক্সা চালিয়ে জিবীকানির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেল ৪টা কাজের উদ্দেশ্য অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। তার ব্যবহাকৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় । অনেক স্থানে খোঁজাখুজি করে আমার স্বামীর কোন খোঁজ খবর না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করি। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ অটোরিক্সা চালককে সন্ধান পাওয়া জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট