1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে বাসে মিললো বোমা সদৃশ্য বস্তু-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় জুট সেক্টর দখল নিয়ে গুলি: অধরা মূলহোতা রকেট সুমন! স্বেরাচারী দোসর বিল্লাল-শাহ আলম-নিজামদের কাছে জিম্মি মরাখালপারবাসী! ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠা-এড.সাখাওয়াত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন নগরীকে উন্নয়নশীল শহর গঠনে কাজ করে যাচ্ছি-এড.সাখাওয়াত সোনারগাঁয়ে কোস্ট গার্ডের অভিযান, ৪৭ লাখ চিংড়ি রেণু উদ্ধার সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৭ আওয়ামী লীগের দোসরদের সাথে জেলা এনসিপি নেতাদের বৈঠক রূপগঞ্জে ১১৯ বোতল ফেয়ারডিল উদ্ধার, গ্রেপ্তার-১

সিদ্ধিরগঞ্জে বাসে মিললো বোমা সদৃশ্য বস্তু-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কক্সবাজারগামী (ঢাকা-মেট্রো ব-১২-২৫৫৫) বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে এটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
ওসি বলেন, বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। তবে এটা আসলেই বোমা কিনা তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা তদন্ত করে দেখলে নিশ্চিত হওয়া যাবে।
বাসটির সুপারভাইজার মোঃ হাসান গণমাধ্যমকে জানান, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে একজন যাত্রী তাদের বাসে উঠেন। পরবর্তী গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে থামিয়ে যাত্রী উঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় গাড়ির যাত্রী গননা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। একপর্যায়ে ওই যাত্রীর রেখে যাওয়া একটি ব্যাগ সুপারভাইজার সামনে নিয়ে আসতে গিয়ে দেখতেন পান বোমা সদৃশ্য বস্তু রাখা। পরে সে ৯৯৯ এ কল দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট