1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আবু নাসিরের কবিতা আলো আঁধারী - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু নাসিরের কবিতা আলো আঁধারী –

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

আলো আঁধারী
–আবু নাসির

বরিষণ শেষে চাঁদ এসে
মেঘের আড়াল হতে
আমায় দেখে হেসে বলে
দেবো না তোমায় যেতে।
থাকতে হবে আমার সাথে
আছি যতোক্ষন আকাশে
শোনাতে হবে ভাটিয়ালী ধুন
বাঁশরীর সুরের আবেশে।
দখিনা সমিরণে ভাসিয়ে দাও
জ্যোৎস্না মাখা ভাটিয়ালী সুর
যাক ছুটে যাক ডানা মেলে
এ প্রান্ত থেকে দূর বহু দূর।
এলিয়ে দাও তব কৃষ্ণ কুন্তল
জ্যোৎস্না মেশানো নদীর জলে
ভরেছে ধরা আলো আঁধারীর
অপরূপ এক রূপ অতলে।
হেথা ছেড়ে তুমি যাবে কোথায়
আমায় একা ফেলে
আবার আমায় ঘিরবে কালো মেঘ
যদি যাও তুমি চলে।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট