1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ বদলির আদেশের চার দিন পার হলেও এখনো দায়িত্ব ছাড়েননি। ফলে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি গোলাম সারোয়ার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারছেন না।

গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি মুহিববুল্লাহকে পুলিশ অফিস কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে বদলি করা হয়। একই আদেশে কন্ট্রোল রুমের ইনচার্জ পরিদর্শক গোলাম সারোয়ারকে সোনারগাঁ থানায় পদায়ন করা হয় এবং উভয় কর্মকর্তাকে দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

তবে আদেশ জারির চার দিন পার হলেও এখনো দায়িত্ব হস্তান্তর হয়নি। এতে করে থানার প্রশাসনিক কার্যক্রমে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, বদলির পরও বর্তমান ওসি মুহিববুল্লাহ সোনারগাঁ থানায় বহাল থাকতে তৎপর রয়েছেন। তিনি বিভিন্ন মহলে যোগাযোগ ও সুপারিশের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। এতে থানার স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি গোলাম সারোয়ার যোগদানের জন্য প্রস্তুত থাকলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে না পাওয়ায় তিনি এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

স্থানীয়দের দাবি, থানায় দ্রুত নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক করা প্রয়োজন।

তবে এ বিষয়ে ওসি মুহিববুল্লাহ বলেন, “বদলি হয়েছে ঠিকই, কিন্তু কবে দায়িত্ব ছাড়তে হবে তা আদেশে উল্লেখ নেই। কিছু কাজ গুছিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। লবিংয়ের বিষয়টি সঠিক নয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট