1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জে হকারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম! জুয়াড়ি ও চাঁদাবাজ ‘শাহজাহান’ এখন হকার নেতা! বর্ণাঢ্য আয়োজনে আজকের নীরবাংলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আদালত চত্ত্বরে সাংবাদিকদের দায়িত্ব পালনে পুলিশের বাধা

ঘোড়াঘাটে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন ১৪ ডিসম্বের বৃহস্পতিবার দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়াও ঘোড়াঘাট থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট