1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে হকারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম! - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হকারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়কগুলোর ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। জীবিকার সংকটে পড়ার অভিযোগ তুলে তারা সিটি কর্পোরেশন প্রশাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানিয়েছেন।

রোববার (৩ মে) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন হকাররা। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়।

জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের মহানগর সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি মো. শাহজাহানসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উচ্ছেদের নামে সিটি কর্পোরেশনের কর্মীরা হকারদের মালামাল নিয়ে যাচ্ছে। এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সভাপতির বক্তব্যে কেএম মিজানুর রহমান রনি বলেন, “আমরা সম্মানের সঙ্গে অনুরোধ করছি—আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিকাল ৫টা থেকে হকারদের বসার অনুমতি দিতে হবে। এরপর পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

তিনি আরও বলেন, “গরিব মানুষের রিজিকে আঘাত করা উচিত নয়। হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।”

সমাবেশ থেকে হকাররা সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট