1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ আ.লীগ জনপ্রতিনিধি-নেতৃবৃন্দের বর্ধিত সভা, থাকবেন মির্জা আজম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড

না.গঞ্জ আ.লীগ জনপ্রতিনিধি-নেতৃবৃন্দের বর্ধিত সভা, থাকবেন মির্জা আজম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। যাতে জেলার আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আসন্ন নির্বাচন, দলীয় কোন্দল ও বিভিন্ন কমিটি গঠনসহ নানান বিষয়ে ওই সভায় আলোচনা করা হবে বলে জানা গেছে। বিশেষ ওই বর্ধিত সভায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত মেয়র, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যার, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমাদের মতবিনিময় হবে, নেতাদের বিভিন্ন অভিযোগ মির্জা আজম সাহেব শুনবেন। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, আগামী ১৯ তারিখ সকাল ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সাথে যৌথ সভায় বসবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সেখানে আমাদের দলীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট