1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বন্দরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোট সাহেব বাড়ী এলাকার মোয়াজ্জেম মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত আবুল হোসেন মিয়ার ছেলে সুমন (৩৮) বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু (৪৮) বন্দর র‍্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ (৩০) ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমন (৩৪)। গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে ও বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সোয়া ২টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্নস্থ গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে পৃথক অভিযান চালিয়ে উক্ত ইয়াবাসহ এদেরকে গ্রেফতার করা হয়। বন্দরে পৃথক স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৪(১০)২৩ ও ১৫(১০)২৩। থানা সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি এএসআই ফরহাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ এশিয়ান হাইওয়ে সংলগ্ন জনৈক জামাল মিয়ার ফলের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মদনপুর চাঁনপুর এলাকার মৃত আবুল হাসান মিয়ার ছেলে সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও বন্দর ফাঁড়ি এসআই শামীম আল মামুনসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাত সোয়া ২টায় বন্দর ফায়ার সার্ভিস সংলগ্ন গিয়াস উদ্দিন চৌধূরী টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ২২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বরিশাল জেলার বানারীপাড়া থানার চাখার এলাকার মৃত আব্দুল সোবহান মিয়ার ছেলে বিল্পব শিকদার ওরফে বিপু বন্দর র‍্যালীবাগান এলাকার দেলোয়ার শেখের ছেলে রাজু শেখ ও একই এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে ইমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT