1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিএনপি নেতা মুকুলের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে বিএনপি নেতা মুকুলের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের মা মাজেদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—————–রাজিউন) গত বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) রাত ১১টায় ঢাকা বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ ২ মাস যাবত তিনি হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ নাতি-নাতনি ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার (২৯ সেপ্টম্বর) বাদ জুমা বন্দর থানার নবীগঞ্জ ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে দাফন করা হয়। মরহুমার জানাজায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব এড. আবুল কালাম, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবুল আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেন্টু, শিল্পপতি জামাল হোসেন, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামীলীগ, বিএনপি ও জাতিীয়পার্টিসহ এলাকার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাজায় ইমামতী করেন, হাজী জালাল উদ্দিন আহাম্মেদের বংশের মাওলানা আমিনুল হক রিপন। জানাজায় প্রচুর লোকের সমগম ঘটে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট