1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ

জাহিদ হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ রোববার (১৭ সেপ্টেম্বর ২০২৩) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাজীকটনা আনসার ভিডিপি ক্লাবের আয়োজনে কাজিকাটনা সুকানদিঘী মাঠে ৩য় তম মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবুল, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশিল চন্দ্র রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করেন। উদ্বোধনী খেলায় মোকাবেলা করেন বোদা উপজেলা ফুটবল একাডেমি ও পার্বতীপুর একাদশ। উদ্বোধনী খেলায় হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট