1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি আ.লীগ নেতাদের-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি আ.লীগ নেতাদের-যুগের নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের ওই হুশিয়ারি দেন তারা।
এসময় তারা বলেন, এখানে কেউ মাদক ব্যবসা করতে পারবেনা। মাদক ব্যবসা করলে পরিনতি ভালো হবেনা। মাদক ব্যবসায়ীরা আমাদের এলাকার বদনাম করছে, আমাদের এমপি শামীম ওসমান সাহেবের বদনাম করছে। আমরা ইতিমধ্যে যে বাসাতে মাদক ব্যবসা হতো, ওই বাসার বাড়িওয়াকে সাবধান করে দিয়ে আসছি। এরপরও যদি ওই বাসায় মাদক ব্যবসা হয়, তাহলে এলাকা থেকে আপনাদের উৎখাত করে দেয়া হবে।
তারা হুশিয়ার করে আরও বলেন, শুধু মাদক ব্যবসায়ীই না। যারা মাদক সেবন করে তাদেরকেও এলাকা থেকে উৎখাত করা হবে। যদি আপনারা টাকার অভাবে মাদক ব্যবসা করেন। তাহলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবো। তাই বলছি, এখনও সময় আছে সাবধান হয়ে যান। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লাহ ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান জুয়েল ও মো: হোসাইন মোহসিনসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট