1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কেরি পোঁকার ঔষধ পান করে বন্দরে গৃহবধূর আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

কেরি পোঁকার ঔষধ পান করে বন্দরে গৃহবধূর আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে কেরি পোকার ঔষধ সেবন করে মোমেনা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আত্মহননকারি গৃহবধূ পিতা বাদী হয়ে বন্দর থানায় এ অপমৃত্যু মামলা দায়ের করেন। যার অপমৃত্যু মামলা নং-২৯ তাং- ৫-৯-২৩ইং। আত্মহননকারী গৃহবধূ মোমেনা আক্তার বন্দর উপজেলার জাঙ্গাল এলাকার মোক্তার হোসেন মিয়ার মেয়ে। এর আগে গত শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায় এ বিষপানের ঘটনাটি ঘটে। বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, গত শনিবার সকালে গৃহবধূ মোমেনা আক্তার তার মায়ের সাথে অভিমান করে সবার অজান্তে তাদের নিজ বাথরুমে গিয়ে কেরি পোকার ঔষধ সেবন করে। পরে বাড়ি লোকজন বিষয়টি আঁচ করতে পেরে মোমেনাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করলে ওই দিন দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যু বরণ করে। বিষপানের ঘটনার সংবাদ পেয়ে ঢাকা সাহাবাগ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট