1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সড়ক দূর্ঘটনায় পথচারি যুবক মুন্না নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

বন্দরে সড়ক দূর্ঘটনায় পথচারি যুবক মুন্না নিহত-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে পথচারি মুন্না (২২) নামে এক যুবক নিহতের ঘটনায় থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা রুজু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আরিফ রেজা বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করেন। নিহত পথচারি যুবক মুন্না রংপুর জেলার তারাগঞ্জ থানার শিকারপাড়া এলাকার অসিকুল মিয়ার ছেলে । এর আগে গত রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা নামক এলাকায় এ দর্ূঘটনাটি ঘটে। দর্ূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহত পথচারি যুবকের মৃতদেহ উদ্ধার করে সংশ্লিস্ট র্মগে প্রেরণ করেছে। দর্ূঘটনার পর ঘাতক চালক পলাতক রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গনমাধ্যমকে জানিয়েছে, গত রোববার বিকেলে ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা গাড়ী চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় পথচারি যুবক মুন্নাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় সংশ্লিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট