1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত,বন্দর থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত,বন্দর থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সড়ক দর্ূঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ইসরাত জাহান তানহা (১৮) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত শিক্ষার্থী পিতা ফারুক ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দর্ূঘটনা আইনে এ মামলা দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বন্দর উপজেলার আন্দিরপাড়স্থ এশিয়ান হাইওয়ে সড়কে এ দর্ূঘটনাটি ঘটে। যার মামলা নং- ৩(৯)২৩ । দর্ূঘটনার পর ঘাতক লরি চালক পলাতক রয়েছে। দর্ূঘটনা কবলিত স্থান থেকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক লং ভেহিকেলটি জব্দ করেছে।। নিহত শিক্ষার্থী ইসরাত জাহান তানহা রুপগঞ্জ থানার মাছিমপুর এলাকার ফারুক ভূইয়া মেয়ে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী ছোট মেয়ে ইসরাত জাহান তানহা ঢাকা খ ১১-৪২৬৯ নাম্বারের একটি সিএনজি যোগে তার বড় বোনের শ্বশুড় বাড়ী বন্দর থানার মদনপুর এলাকায় যাওয়ার পথে আন্দিরপাড় এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা ঢাকা মেট্রো ঢ ৮২-০১১২ নাম্বারের লং ভেহিকেলের সাথে মোখমুখি সংঘর্ষে উল্লেখিত শিক্ষার্থী ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করলে হাইওয়ে থানা পুলিশ লিখিত আবেদনের প্রেক্ষিতে নারী শিক্ষার্থী মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট