1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নিখোজের ১ দিনপর শীতলক্ষা নদি থেকে ২ শিশুর মরাদেহ উদ্বার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে নিখোজের ১ দিনপর শীতলক্ষা নদি থেকে ২ শিশুর মরাদেহ উদ্বার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের ময়মনসিংহ পট্রি সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামের ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।নিহত বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজী এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নাই। আজ সকালে শীতলক্ষ্যার তীরে তাদের লাশ ভেসে উঠে।জানা গেছে, বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শীতলক্ষ্যায় গোসল করতে গেলে তারা ডুবে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনাটি নিশ্চিত করে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট