1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৯ জন গ্রেফতার, ১জন রিমান্ডে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হত্যা মামলার আসামির সাথে একই মঞ্চে এমপি আল আমিন, নারায়ণগঞ্জ জুড়ে তোলপাড়! নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন

কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৯ জন গ্রেফতার, ১জন রিমান্ডে-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ:সোনারগাঁয়ে কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিকেলে গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে পাঠানো হয়।
এসময় একজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে নেওয়া ইব্রাহীম জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন গাজী আজিজ, মো. সুমন, আয়নাল, রুহুল আমিন, মো. সাজ্জাদ হোসেন, মাহাবুব, পিন্টু ও পারভেজ। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারাগাঁয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে একজনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ২০ আগস্ট রাতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুর ইসলাম মান্নান, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরসহ ১১৩ জনের নাম রয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬শ জনকে মামলায় আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট