1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রার্থী কে হবে কে হবেনা এ নিয়ে দলাদলির কোন সুযোগ নাই খোকন সাহা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

প্রার্থী কে হবে কে হবেনা এ নিয়ে দলাদলির কোন সুযোগ নাই খোকন সাহা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এড.খোকন সাহা বলেছেন, দলের পক্ষে বক্তব্য একটাই সকলকে ঐক্যবদ্ধ কর। নির্বাচন আসন্ন। কে কোন মত, কে কার গুরু এইটা দেখার সময় নাই। আওয়ামিলীগ’কে ঐক্যবদ্ধ করে নেত্রী যাকেই এ আসনে মনোনয়ন দিবেন তার জন্যই ঝাঁপিয়ে পড়তে হবে। গত পরশু দিন একটা পত্রিকারসাংবাদিক আমার কাছে জানতে চাইলো, আপনার বক্তব্য কি এই ৫ টা আসন সম্মন্ধে। আমি বললাম নৌকা লাঙ্গল এসব আমি কিছু বুঝিনা। নেত্রী যদি জাতীয় পার্টিকে এই ৫ টি আসন ছেরে দেন আমরা তাদেরকে মেনে নেব। নেত্রী যাকে দিবেন সে হচ্ছে নেত্রীর প্রার্থী। কে প্রার্থী হবেন, কে হবেন না, এই নিয়ে দলাদলি, কিম্বা হিংসাত্মক বক্তব্য রাখার কোন সুযোগ নাই। আমি মনে করি যারা একজন আরেকজনকে ঘায়েল করার জন্য মাঠে নামেন, তাদের প্রতি আমি উদাত্ত আহবান যানাচ্ছি নমিনেশন চান। নমিনেশন দেওয়ার মালিক নেত্রী। নেত্রী যাকে দিবেন আমরা তার জন্য কাজ করবো।
রবিবার (২০ আগস্ট) বাদ জোহর নাসিক ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মাহমুদনগর এলাকায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাসিক ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র আহবায়ক সোহেল করিম রিপনের সভাপতিত্বে ও আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন না’গঞ্জ মহানগর আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন না’গঞ্জ মহানগর আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান।
উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগ নেতা ডা.শফিউল্লাহ্, নাসিক ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন, নূরুল ইসলাম, মিন্টু মিয়া ও খোরশেদ আলম, এড. বিদ্যুৎ কুমার সাহা, স্থানীয় যুবলীগ নেতা মহসিন জালাল, না’গঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগ’র সাবেক সদস্য জসিম খন্দকার ও রাজিব জালাল ডানো, না’গঞ্জ জেলা ছাত্রলীগ’র উপ আইন বিষয়ক সম্পাদক এড. শাহেদ রেজা (অমি), ২০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি হাসিবুল হক জিসান, একই ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল খালেক সহ আলে আহাম্মদ জিপু ও মেহেদী হাসান দিপু প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট