1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লাঙ্গল আজ দেশের জন্য অমঙ্গল- আনোয়ার হোসেন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

লাঙ্গল আজ দেশের জন্য অমঙ্গল- আনোয়ার হোসেন-যুগের নারায়ণগঞ্জ

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

বন্দর থেকে বিল্লাল হোসেনঃ নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, আমাদের অতৃপ্ত বাসনা আমরা হয়ত মরে যাবো। তার আগে নৌকায় ভোট দিতে চাই। অনেক হয়েছে আমরা সইতে পারছিনা। লাঙ্গল আজ দেশের জন্য অমঙ্গল। তাই আমরা বিনয়ের সাথে নৌকা মাকার্র প্রার্থী দেওয়ার জন্য আমি জননেত্রীকে আহবান জানাই। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নৌকা হলো স্বাধীনতা ও আন্দোলনের প্রতিক। আমরা বলতে চাই শেখ হাসিনাকে অনেক হয়েছে। আপনার ১৫ বছর ধরে এ এলাকার মানুষ নৌকা মাকার্য় ভোট দিতে পারে না। আমরা শেখ হাসিনার কাছে আহবান করবো আপনি আওয়ামীলীগের যে কোন প্রার্থীকে নৌকা মাকার্কে ভোট দিয়ে এখানে পাঠিয়ে দিন। আমরা জনগনকে সাথে নিয়ে নৌকা মাকার্কে বিজয়ী করে আপনাকে উপহার দিব। দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলে ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মিন্টু মিয়া,খোরশেদ আলম, নূর ইসলাম, মোঃ আলমগীর, শাহিন মিয়া, জসিম বেপারী, নূর আলম, সাইফুল ইসলাম, কাউসার, টিটু মিয়া ও পলাশ আহাম্মেদ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া শেষে প্রধান অতিথি আলহাজ্ব আনোয়ার হোসেন অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট