1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাপা ক্ষোভ বিএনপি নেতা নিয়ে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন আ'লীগের নেত্ববৃন্দ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ

বন্দরে চাপা ক্ষোভ বিএনপি নেতা নিয়ে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন আ’লীগের নেত্ববৃন্দ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিএনপি এক নেতাকে সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধিতে পুষ্প অস্তবক অর্পনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে এ নিয়ে বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বুধবার (৯ আগষ্ট) কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী মোঃ সোহেল নামে এক আইডি থেকে ওই ছবিটি ভাইরাল করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা এর র্তীব্র নিন্দা জানিয়ে তার নিজেস্ব আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়টি পোষ্ট ভাইরাল করে। তিনি তার একাধিক পোস্টে উল্লেখ্য করেন সু সংবাদ কালকে যারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছেন সে ব্যাক্তি নৌকায় ভোট দেয়নি সে কালকে গিয়েছেন কবর জিয়ারতে ধণ্যবাদ উপজেলা কমিটিকে। তিনি তার আইডি থেকে আরো একটি পোষ্ট ভাইরাল করেন তিনি ওই পোস্টে উল্লেখ্য করেন কমিটির বাহিরে যারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছেন ওরা নেতাদের বাপ লাগে। আওয়ামীলীগের উপর রাগ করো না। ছি ছি করে তাদের উপর যে নেতার কারনে শেখ হাসিনার আওয়ামীলীগ ধ্বংস হচ্ছে। বিভিন্ন সূত্রে ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, ধামগড় ইউনিয়নের কাজিবাড়ি এলাকার তাওলাদ হোসেন চিহিৃত বিএনপি নেতা। কিন্তু দুখের বিষয় বন্দর উপজেলা আওয়ামীলীগের কতিপয় কিছু নেতা ছত্র ছাঁয়ায় তাওলাদ রাতারাতি দল বদল করে ধামগড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদ বাগিয়ে নেয়। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বন্দর উপজেলার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি যাওয়া কথা । অথচ উপজেলা আওয়ামীলীগের কতিপয় কয়েকজন নেতা এ বিএনপি নেতাকে সেখানে নিয়ে গিয়ে আওয়ামীলীগ নেতা বানানোর চেষ্টা চালায়।
এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান জানান, আওয়ামীলীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এখানে বাহিরে লোক থাকার প্রশ্নই উঠে না। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি। উল্লেখ্য, গত মঙ্গলবার বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.এম রশীদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে বন্দর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট