1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এই সরকারের প্রতি জনগণের সমর্থন বিন্দু মাত্র নেই-মামুন মাহমুদ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

এই সরকারের প্রতি জনগণের সমর্থন বিন্দু মাত্র নেই-মামুন মাহমুদ-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জনগণ যখন একদফা দাবি আদায়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে রাজপথে নেমে এসেছে তা স্বৈরাচারী হাসিনা সরকার সহ্য করতে পারে নাই। আমাদের প্রতিটি কর্মসূচির উপরে তার লেলিয়ে দাওয়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশ বাহিনী মিলে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী নেতৃবৃন্দের উপরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পরেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে নির্যাতন করার দৃশ্য বাংলাদেশসহ বিশ্ববাসী দেখেছে।
২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও নির্যাতনের প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) বিকেলে জেলা প্রেসক্লাবের পাশে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির জনসমাবেশে তিনি এসকল কথা বলেন।
মামুন মাহমুদ বলেন, আমরা আর কোন দাবি এই সরকারের কাছে করবো না। দাবি দাওয়ার দিন শেষ। আমাদের দাবি একটিই যা আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন। “দফা এক, দাবি এক শেখ হাসিনার পদত্যাগ”। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাইতে আসি নাই, আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আসি নাই। আমরা এখানে সমবেত হয়েছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের দাবি নিয়ে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা আপনি নির্লজ্জ মানুষের ভোটের অধিকার কুক্ষিগত করেছেন, দিনের ভোট রাতে করেছেন। ইতিহাস বলে কোন স্বৈরাচারী সরকার জনগণের মনের ভাষা বুঝতে চায় না। এই সরকারের প্রতি জনগণের সমর্থন বিন্দু মাত্র নেই। আপনার পায়ের তলায় মাটি নাই, জনগণের সমর্থন নাই। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে দশটি আসনও পাবে না আওয়ামী লীগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট