1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনাবাহিনীর এক কর্মকর্তার মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে মিনহাজুল হোসেন মীরাজ (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আটক মিনহাজুল হোসেন মীরাজ (২৮), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার আওলাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সেনানিবাসে কর্মরত ক্যাপ্টেন মঈন খান (২৬) গাড়িযোগে ঢাকায় যাচ্ছিলেন। গাড়িটি জোনাকি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ওত পেতে থাকা মীরাজ হঠাৎ তার হাতের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে ক্যাপ্টেন মঈন খান গাড়ি থেকে নেমে ধাওয়া করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মীরাজকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নিজেকে ঢাকা সেনানিবাসে কর্মরত ক্যাপ্টেন মঈন খান হিসেবে পরিচয় দিলেও তিনি অভিযুক্তের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ বা মামলা করতে রাজি হননি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আটক মিনহাজুল হোসেন মীরাজ থানার হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট