1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় যৌথ অভিযানে ৯ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লায় যৌথ অভিযানে ৯ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১৩ জুন) ফতুল্লা মডেল থানা এলাকার কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌবাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শাহী মহল্লার নিজাম উদ্দিন (৩৪) ও পাগলা জেলেপাড়ার গনেশ রাজবংশী (৪৭) মাদক মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন। তাদের কাছ থেকে যথাক্রমে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া জুবায়ের হোসেন আকাশ, সজিব, মামুন, নুর আলম বাবু, নাসিম, সামাদ ও টুটুল নামে আরও সাতজনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা গেছে মাদকসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT