1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামী শাসনামলে গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল-এমপি কালাম - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্দ র‍্যালি জনগনের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব-অধ্যাপক মামুন মাহমুদ বিশ্বকাপ এলেই আকাশি-সাদায় সাজে নারায়ণগঞ্জের ‘আর্জেন্টিনা বাড়ি’ নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৯ ৫৫-তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: চুনা কারখানার মালিককে কারাদণ্ড আওয়ামী শাসনামলে গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল-এমপি কালাম সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রচন্ড তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

আওয়ামী শাসনামলে গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল-এমপি কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি সরকার সুশাসন প্রতিষ্ঠার জন্য বেশকিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বৃহস্পতিবার (১১ জুন) প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনজীবী সমিতির ভবনের নিচতলায় এ আয়োজন করা হয়। এ সময় আবুল কালাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও আইন প্রতিমন্ত্রীর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে। আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশ অত্যন্ত গর্বিত অবস্থায় এগিয়ে যেতে পারবে আন্তর্জাতিক পথে।”

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ ও গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন এ সংসদ সদস্য।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সময় প্রয়োজন। এক্ষেত্রে, আইনজীবীদের সহযোগিতা বেশি জরুরি।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বিভিন্ন জায়গায় থাকলেও দয়া করে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন। এর মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন। দলের পক্ষ থেকে, নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই।”

কালাম আরও বলেন, “আজ আমি জনপ্রতিনিধি হিসেবে যে সম্মান পেয়েছি, তার পুরো কৃতিত্ব আপনাদের। আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি।”

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ওমর ফারুক নয়ন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট