1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্দ র‍্যালি জনগনের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব-অধ্যাপক মামুন মাহমুদ বিশ্বকাপ এলেই আকাশি-সাদায় সাজে নারায়ণগঞ্জের ‘আর্জেন্টিনা বাড়ি’ নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৯ ৫৫-তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: চুনা কারখানার মালিককে কারাদণ্ড আওয়ামী শাসনামলে গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল-এমপি কালাম সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রচন্ড তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানটি দুপুর পর্যন্ত চলে।
এসময় মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখসহ পুলিশ সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা করা হলে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট