1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের সমন্বয়ক সীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, হাবিবুর রহমান মেম্বার, ফয়জুর রহমান মেম্বার, বিএনপি নেতা আমির হামজা প্রমুখ। এছাড়া বাবুল মেম্বার, মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন, বিচারপ্রক্রিয়া সহজীকরণ, স্বল্প খরচে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির সুযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাচ্ছেন। এতে আদালতমুখী মামলার চাপ কমছে এবং সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, “গ্রামের সাধারণ মানুষ এই গ্রাম আদালতের মাধ্যমে প্রশাসনের সেবা পাচ্ছেন। আদালতে গেলে এক পক্ষ জয়ী ও এক পক্ষ পরাজিত হয়, কিন্তু গ্রাম আদালতে উভয় পক্ষই সন্তুষ্ট থাকে। এটি মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিচ্ছে, পাশাপাশি সামাজিক সম্পর্ক ও ঐক্য আরও দৃঢ় করছে।”

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনকে পুরস্কৃত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট