1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবকের মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীর উপর যুবদল ক্যাডার মোফাজ্জলের হামলা ৩ মাসেও সন্ধান মিলেনি বন্দরের নিখোঁজ কিশোরীর ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র-চোরাই মাল জব্দ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না-মাও.জব্বার জনপ্রতি একটার বেশি নম্বর প্লেট নয়-প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে শিক্ষিকার বাড়ীতে লুটপাটের অভিযোগ গণ-অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে ফ্যাক্টচেক: ৩২ নম্বরের সামনে আইভীর ছবিটি ভুয়া শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণ প্রতিরোধে পরিচালিত অভিযানে ৪টি যানবাহন থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪টি হর্ন জব্দ করা হয়েছে।

রোববার (৭ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলায় শব্দ দূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায়সহ ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট