1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বন্দরে গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে পৃথক অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া গাঁজা ও ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে আরো ২ মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

গত মঙ্গলবার (১৯ মে) রাতে থানার মদনগঞ্জ রেললাইন ও ঘারমোড়া জনৈক আমিরের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে নূর আলম (৪৬), একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মঙ্গল মিয়া (৫০) ও একই থানার ঘারমোড়া এলাকার হানিফ মিয়ার ছেলে ইমন (২৮)।

পলাতক মাদক কারবারিরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার বশির উদ্দিন বসু মিয়ার ছেলে আমান (৪৫) ও একই এলাকার সবুর উদ্দিন সুবল মিয়ার ছেলে সবুজ (৩৮)।

বন্দরে পৃথক স্থান থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই মাসুদ রানা ও মদনগঞ্জ ফাঁড়ী অপর এসআই মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক কারবারিদের আসামী করে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেন। যার মামলা নং- ২৯(৫)২৬ ও ৩০(৫)২৬।

পরে গ্রেপ্তারকৃতদের বুধবার (২০ মে) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট