1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাঁদপুরের পথে প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম: ২৬ পোশাক কারখানা ধ্বংসের মুখে, তদন্তের জোর দাবি সাংবাদিককে হুমকি, চাঁদাবাজদের দৌরাত্মে জিম্মি চালকরা! সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের শিক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন ‘ফুলের হাসি স্কুল’ নারায়ণগঞ্জে যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত রূপগঞ্জে অপরাধ দমনে এগিয়ে আসার আহ্বান ওসি’র নারায়ণগঞ্জে দুই মাসে পুলিশ-র‍্যাবের ওপর ৬ হামলা, জনমনে আতঙ্ক চাঁদপুরের পথে প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৬ মে) সকালে তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার পর মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর সেতু, মোগরাপাড়া, মদনপুর, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাট এলাকায় পৃথকভাবে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচলে বিগ্ন ঘটে।

এ সময় সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

অন্যদিকে মদনপুর এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। একই এলাকায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদও দলীয় নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনায় অংশ নেন।

সোনারগাঁ এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। অনেককে ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে অবস্থান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট