1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম: ২৬ পোশাক কারখানা ধ্বংসের মুখে, তদন্তের জোর দাবি সাংবাদিককে হুমকি, চাঁদাবাজদের দৌরাত্মে জিম্মি চালকরা! সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের শিক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন ‘ফুলের হাসি স্কুল’ নারায়ণগঞ্জে যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত রূপগঞ্জে অপরাধ দমনে এগিয়ে আসার আহ্বান ওসি’র নারায়ণগঞ্জে দুই মাসে পুলিশ-র‍্যাবের ওপর ৬ হামলা, জনমনে আতঙ্ক চাঁদপুরের পথে প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। নেতাকে একঝলক দেখতে এবং সংবর্ধনা জানাতে পথে পথে অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার (১৬ মে) সকালে তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে বাসভবন থেকে রওনা হবেন। তাকে দেখার আগ্রহে মহাসড়কের দশতলা অংশে জড়ো হয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল পৌনে ৮টা থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির মূল দলসহ বিভিন্ন ইউনিটের নেতারা দলে দলে জড়ো হয়ে অপেক্ষা করছেন। নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাওয়ার পথে নেতাকে একঝলক দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব বলেন, উপস্থিতির কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও দলের নেতৃবৃন্দ আবেগের স্থান থেকে এখানে এসে জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একঝলক দেখার আগ্রহে আমাদের এই অপেক্ষা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ হয়ে তার সফরে যাবেন, তাই আমরা কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও এখানে জড়ো হয়েছি। একটাই কারণ তাকে একঝলক দেখবো। নেতাকর্মীরা এই আশা নিয়েই অপেক্ষা করছেন। তার সফরকালে আমরা তাকে ফুল ছিটিয়ে হলেও সংবর্ধনা জানাতে চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট