1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সোর্স মামুনকে কুপিয়ে জখম! - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার বিসিকে এনসিপির নাম ভাঙ্গিয়ে বাপ-ছেলের চাঁদাবাজি ও মাদক ব্যবসা ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল!

ফতুল্লায় সোর্স মামুনকে কুপিয়ে জখম!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা মডেল থানা পুলিশের কথিত সোর্স মামুন (২৬) কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ফতুল্লার রেল স্টেশন চেয়ারম্যান বাড়ী গলি এলাকায়।

এ ঘটনায় মামুনের মা রুনা বেগম বাদী হয়ে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন মানিক (৪০), আল আমিন (২৬), জয়নুদ্দিন জনু (৩৮), জাবেদ (৩৫), জোবায়েদ (২০), পিচ্চি কালু (২২), আজমীর (৩০), আসিফ (২৭), নাইম (২৬), চোর সুমন (২৫) ও শহিদ কাকা (৩৮) সহ অজ্ঞাত নামা ৩/৪ জন।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,বাদীর পুত্র মামুনের সাথে একই এলাকার আকলিমা (৪২) নামের এক নারীর বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের কারণে ২-৩ মাস পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, বিচ্ছেদের পর থেকেই আকলিমা ক্ষিপ্ত হয়ে মামুনকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং তার পূর্বের স্বামী মানিকের সাথে যোগাযোগ করে আসছিলেন এবং মামুন কে নানা ভাবে হুমকি দিয়ে আসছিলো।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মামুন তার নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ফতুল্লা রেলস্টেশনের পশ্চিম পাশে পরিত্যাক্ত খোলার মাঠে আসা মাত্র পূর্ব থেকে ও ওৎ পেতে থাকা অভিযুক্ত সন্ত্রাসীরা আকলিমার উপস্থিতিতে মামুনের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সোর্স মামুন কে চাপাতি, রামদা, ছুরি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে
শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট