
যুগের নারায়ণগঞ্জ:
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩-এর আনন্দ ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে ঘরে এই প্রত্যাশায় নারায়ণগঞ্জবাসী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক।
১৪ এপ্রিল ২০২৬, রবিবার এক শুভেচ্ছা বার্তায় ‘ জেলা সনাতন পার্টির সভাপতি টনি মল্লিল বলেন, “বাংলা নববর্ষ কেবল একটি তারিখ পরিবর্তন নয়, বরং এটি বাঙালির আত্মপরিচয় ও লোকজ সংস্কৃতির এক মিলনমেলা। জীর্ণতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির নতুন বারতা।”
ব্যতিক্রমী এই শুভেচ্ছা বার্তায় তিনি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি কামনা করে আরও উল্লেখ করেন, “আমাদের কৃষ্টি ও ঐতিহ্যই আমাদের মূল শক্তি। নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষের হৃদয়। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি মানবিক ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে পারি, নববর্ষে এটাই হোক আমাদের অঙ্গীকার।”
পরিশেষে, তিনি নারায়ণগঞ্জবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।