1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, হত্যাকারীদের বাড়ীতে জনতার অগ্নিসংযোগ শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলো নারায়ণগঞ্জ পুলিশ আড়াইহাজার থানা থেকে পালাল আসামি ফতুল্লার শীষমহলে মন্দির উন্নয়নের নামে চলছে দীলিপের ব্যাপক চাঁদাবাজি! সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ

ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে র‍্যাব-১১।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহত হাসিনা পারভীন মিনু (৪৬/৪৭) রাজধানীর শাজাহানপুর থানার শান্তিবাগ এলাকার বাসিন্দা এবং নারায়ণগঞ্জের ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তিনি মহিউদ্দিন আহমেদ ও হোসনে আরা বেগমের কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে একটি ফোন পেয়ে মিনু বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন (১৮ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আড়িয়াল খাঁ নদীর পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুর রহমান অপু বাদী হয়ে ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর র‍্যাব-১১ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনে অগ্রগতি অর্জন করে। এরই ধারাবাহিকতায় গত ৩০ মার্চ ঢাকার ডেমরা এলাকা থেকে জহিরুল ইসলাম খান (৫২) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আনিছুর রহমান (৪০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য মর্গে পাঠানো হয়। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুত সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের সম্পূর্ণ রহস্য উদঘাটন সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট