1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য

গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে দফায় দফায় হামলা ভাংচুর এবং বাড়ী নির্মান কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে আওয়ামী দোসর সওদাগর এবং মোক্তার হোসেনসহ তার বাহিনীর বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সদরের গোগনগর বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, আওয়ামী দোসর হামলাকারী সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় এঘটনায় স্থানীয় প্রশাসনের কাছ থেকেও কোন ধরনের সহযোগিতা পাওয়া যায়নি বলেও ভোক্তভোগী সানোয়ার হোসেন অভিযোগ করেন।

এমনকি, সন্ত্রাসীদের ভয়তে বাড়ী নির্মানকাজ বন্ধ রয়েছে এবং সন্ত্রাসীদের ধারাবাহিক হুমকির কারনে সানোয়ার হোসেনসহ তার পরিবার মানবেতর জীবন যাপন করছেন।

পরবর্তীতে কোন উপাযন্ত না দেখে গত রোববার সানোয়ার হোসেন বাদী হয়ে চিহ্নিত চাঁদাবাজ সওদাগর ও মোক্তার হোসেন এবং খোদেজা বেগমসহ ৩ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নারায়নগঞ্জ সদর আদালতে একটি মামলা দায়ের করেন । যার পিটিশন পিটিশন মোকদ্দমা নং- ৩৩৫/২৬।

মামলার বাদী সানোয়ার হোসেন আদালতে দাখিলকৃত পিটিশন অভিযোগে উল্লখ্য করেন, নারায়ণগঞ্জ সদরের গোগনগর বড় মসজিদের এলাকায় গত ১৮ বছর পূর্বে ৪.৭২ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছিলেন।

সম্প্রতি তার ক্রয়কৃত সম্পত্তিতে বাড়ী নির্মান করতে গেলে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার হোসেন বাহিনী তার বাড়ী নির্মান কাজে বাধা প্রদান করেন এবং বাড়ী নির্মান করতে গেলে সন্ত্রাসীরা তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা প্রদানে সানোয়ার হোসেন অস্বীকৃতি জানালে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়।

এসময় আওয়ামী দোসর সন্ত্রাসী সওদাগর এবং মেক্তার বাহিনীর হামলায় তিনিসহ তার লেবাররা গুরুতর আহত হন। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমতবস্থায় সানোয়ার হোসেন আওয়ামী দোসর সন্ত্রাসী সওদাগর এবং মোক্তার হোসেনকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট