1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

খেজুর গাছের পক্ষে বিরামহীনভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন রিয়াদ চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোটপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রথম দিন থেকেই নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে খেজুর গাছের পক্ষে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে গাছের গাছ প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় প্রধানের পরিকল্পনার কথা তুলে ধরছেন তিনি।

দলীয় নেতাকর্মীরা বলছেন, ফতুল্লায় আওয়ামী লীগের দমননীতির বিরুদ্ধে রাজপথে অদম্য ও সোচ্চার ভূমিকা রাখা নেতা হিসেবে রিয়াদ মোহাম্মদ চৌধুরী পরিচিত। বৈরী সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সক্রিয় ভূমিকা রাখায় তাকে ঘিরে কর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রচারণায় নারায়ণগঞ্জ-৪ আসনের যেখানেই যাচ্ছেন, সেখানেই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন।

নির্বাচনী প্রচারণায় রিয়াদ চৌধুরী কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাঠে থাকছেন। অলি-গলি, হাট-বাজার, চায়ের দোকান, খেয়াঘাট, বাসস্ট্যান্ডসহ মানুষের আনাগোনার প্রতিটি স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন তিনি।

আনুষ্ঠানিক সভা-সমাবেশ ছাড়াও পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন।

রিয়াদ চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ভুলে যাওয়ার নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন লড়াই করেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের ওপর ‘হাওয়াই এমপি’ চাপিয়ে দেওয়া হয়েছিল। বিরোধীদলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, ঢালাও গ্রেপ্তার ও দমন-পীড়নের ঘটনাও মানুষ ভুলে যায়নি। গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট