1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩: সোনারগাঁয়ে অন্জন দাসের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ-৩: সোনারগাঁয়ে অন্জন দাসের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ-৩ আসনের মাথাল প্রতীকের প্রার্থী, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস গণসংযোগ করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) আদমজী নতুন বাজার থেকে গণসংযোগ শুরু করে বার্মা স্ট্যান্ডে গিয়ে কর্মসূচি শেষ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে মাথাল প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন। এ সময় পথচারী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।

অঞ্জন দাস বলেন, “এই এলাকার মানুষ বছরের পর বছর অবহেলা, বৈষম্য আর দুঃশাসনের শিকার। কর্মসংস্থান নেই, শ্রমিকের ন্যায্য অধিকার নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। রাজনীতি যদি মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে সেই রাজনীতির কোনো মূল্য নেই। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, আমি এসেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনকে দখলদারিত্ব, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি থেকে মুক্ত করতে হলে বিকল্প শক্তিকে সামনে আনতে হবে। মাথাল প্রতীক সেই বিকল্পের প্রতীক- ন্যায়, সততা ও সংগ্রামের প্রতীক।”

গণসংযোগ শেষে এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভয় নয়, লোভ নয়- নিজেদের ভবিষ্যতের কথা ভেবে মাথাল প্রতীকে ভোট দিন। আপনার ভোটই পারে এই এলাকার পরিবর্তনের সূচনা করতে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট