1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই বিএনপি আজও জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।”

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকায় সিদ্ধিরগঞ্জের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুদূরপ্রসারী চিন্তা করতেন। তিনি উপলব্ধি করেছিলেন, তাঁর মৃত্যুর পর যেন এ দেশের মানুষ নেতৃত্ব সংকটে না পড়ে কিংবা যোগ্য নেতৃত্বের অভাবে বিভ্রান্ত না হয়। সেই চিন্তা থেকেই তিনি মৃত্যুর মাত্র চার দিন আগে তাঁর পুত্র তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।

তিনি বলেন, আজ দেশের রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই। বেগম খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান। ফলে যেমন করে বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার ওপর আস্থা, ভরসা ও বিশ্বাস রেখেছিলেন, ঠিক তেমনি আজ তারেক রহমানের ওপরও জনগণের সেই আস্থা ও বিশ্বাস নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা সাখাওয়াত হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হোসাইন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মনির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুস সামাদ মাহমুদ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, ছাত্রদল নেতা সাফওয়ান মাহমুদ আহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট