1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় কিশোর গ্যাং লিডার দূর্জয় গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

ফতুল্লায় কিশোর গ্যাং লিডার দূর্জয় গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জঃ

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় কিশোর গ্যাং লিডার দূর্জয় (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দূর্জয় ফতুল্লা মডেল থানার দাপা কবরস্থান সড়কের মহিউদ্দিন ওরফে সুমনের পুত্র। শুক্রবার রাতে তাকে দাপা ইদ্রাকপুর শারজাহান রোলিং মিল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ও সহকারী উপ-পরিদর্শক বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শারজাহান রোলিং মিলস্ বাজার এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী,কিশোর গ্যাং লিডার,পেশাদার ছিনতাইকারী দূর্জয় কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,দাপা কবরস্থান রোড,শারজাহান রোলিং মিলস্ বাজার,খাঁ বাড়ী,খোজপাড়া সহ আশপাশ এলকায় দূর্জয়ের নেতৃত্বে রয়েছে বিশাল এক সন্ত্রাসী বাহিনী। যা স্থানীয় মহলে কিশোর গ্যাং নামে পরিচত। এই বাহনীর সন্ত্রাসীরা প্রতিদিনই জন্ম দিয়ে থাকে কোন না কোন সহিংসতার ঘটনা।
সন্ধ্যা নামলেই সুযোগ বুজে এই বাহিনীর সন্ত্রাসীরা ছিনিয়ে নেয় পথচারীদের সর্বস্ব। বিশেষ করে মোবাইল ফোন হচ্ছে এই বাহিনীর প্রধান টার্গেট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরা রক্তক্ষয়ী সহিংস ঘটনার জন্ম দিয়ে থাকে। তথ্য মতে,দূর্জয় বাহিনীর চাইতে ও ভয়ংকর হচ্ছে কামরুল বাহিনী। এই বাহিনীর সদস্যরা এতোটাই ভয়ংকর যে তাদের রয়েছে নিজস্ব টর্চাট সেল। প্রতিদিনই এই টর্চার সেলে তারা নিন্ম আয়ের বিভিন্ন পেশাজীবিদের তুলে এনে মারধর করে মুক্তিপন হিসেবে অর্থ আদায় করে থাকে। তাছাড়া প্রতি রাতেই এরা ছিনতাই করে থাকে।
সূত্রের দাবী কামরুল কে গ্রেফতার করা হলে শারজাহান রোলিং মুলস, চন্দ্রাবাড়ী, পাইলট স্কুল গলিতে মাদকের অপব্যবহার রোধসহ বন্ধ হবে ছিনতাই,চাঁদাবাজি, ব্ল্যাক মেইলিংয়ের মতো ভয়ংকর অপরাধ। গ্রেফতরের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান,দূর্জয় একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থামায় ছিনতাই, অপহরন, চাঁদাবাজী, মারামারিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার বহু অভিযোগ রয়েছে এবং একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শারজাহান রোলিং মিলস এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট