1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কলেজ ছাত্র নিখোঁজ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে কলেজ ছাত্র নিখোঁজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে কলেজ ছাত্র হাসান শাহরিয়ার (১৮) নিখোঁজ হয়েছেন। তিনি বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে এবং নারায়ণগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি হাসান শাহরিয়ার। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ শিক্ষার্থীর পিতা শাখাওয়াত হোসেন বলেন, “আমার ছেলে সন্ধ্যায় রাস্তায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা খুবই উদ্বিগ্ন।”

এ ঘটনায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

কেউ হাসান শাহরিয়ারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট