1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণ: গৃহকর্তার মৃত্যু, মা-দুই কন্যা হাসপাতালে - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণ: গৃহকর্তার মৃত্যু, মা-দুই কন্যা হাসপাতালে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ‘মোবাইল চার্জার বিস্ফোরণের’ পর ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পোশাক শ্রমিক মো. আলাউদ্দিন মারা গেছেন। তার দুই কন্যা ও মা এখনো রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কর হয়েছে।

মারা যাওয়া আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল বলেও জানান এ চিকিৎসক।

পোশাক শ্রমিক আলাউদ্দিনের তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫) যথাক্রমে শরীরের ১২ শতাংশ, ৩০ শতাংশ এবং ২০ শতাংশ দগ্ধ নিয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত শনিবার ভোরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় ছয়তলা বাড়ির তিনতলার একটি কক্ষে আগুনের ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খান বলেন, ওই এলাকার আজিম উদ্দিনের ছয়তলা বাড়ির তিনতলার একটি কক্ষে চারজন ভাড়া থাকেন। ভোরে চার্জে লাগানো মোবাইলের চার্জার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “শুরুতে আগুনের বিষয়ে তাদের কেউ জানাননি। পরে খবর পেয়ে দুপুরে তাদের একটি দল বাড়িটি পরিদর্শন করেছেন।

“পরিবারটি যে কক্ষে ভাড়া থাকতেন তার পাশেই ছোট রান্নাঘর। রান্নাঘরে তিতাসের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা ছিল বলে ধারণা করছি।”

আলাউদ্দিনের বোন সালমা আক্তার বলেন, তার ভাই কাঁচপুর এলাকার ‘অনন্ত গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানায় কাজ করেন। ভোরে সাড়ে ৪টার দিকে আলাউদ্দিন টয়লেট থেকে ঘরে কিছু বিস্ফোরণের শব্দ পান। তিনি ঘরে ঢুকে দেখেন, বিছানায় আগুন এবং তার মা ও দুই মেয়ের শরীর ঝলসে গেছে। আগুন নেভাতে গিয়ে আলাউদ্দিনও দগ্ধ হন।

দগ্ধরা ভবনের নিচে নেমে বের হতে চাইলে, বাড়ির গেইটে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান সালমা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT