1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা হবে - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার লক্ষীনগর ও মধ্যনগর সংযোগ সাঁকো উদ্বোধন এবং খালপাড়ের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) মাওলানা আবদুল জব্বার কৃষকদের সুবিধা-অসুবিধা শোনেন ও পারস্পরিক মতবিনিময় করেন।

তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং সমাজকে সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় আমাদের।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, জেলা শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল করিম খান এবং অন্যান্য নেতা-কর্মীরা।

সভা মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট