1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষন, গ্রেপ্তার মোস্তফা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষন, গ্রেপ্তার মোস্তফা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষনের চেস্টার অভিযোগে মোঃ মোস্তফা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে মোস্তফা কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ফতুল্লার রামারবাগ এলাকায়। এঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী এবং অভিযুক্ত মোঃ মোস্তফা একই বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো। একই বাড়ীতে বসবাস করার সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। ফলে নিয়মিত বাদীর রুমে যাতায়াত ছিলো।শিশুটি অভিযুক্ত মোস্তফা কে আংকেল বলে ডাকতো। মঙ্গলবার বাদী নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। বেলা ১১ টার দিকে অভিযুক্ত মোস্তফা বাদীর রুমে গিয়ে তাকে ঘুম থেকে জেগে উঠার জন্য ডাকাডাকি করে। বাদী জেগে না উঠায় বারান্দায় খেলা করতে থাকা নির্যাতিত শিশুটিকে বাদীর রুমে ডেকে এনে ধর্ষনের চেস্টা চালায়। এ সময় শিশুটি ডাক-চিৎকার করলে বাদীর ঘুম ভেঙ্গে গেলে বাদীর ঘু্ম ভেঙ্গে গেলে অভিযুক্ত মোস্তফা ঘর থেকে বেরিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে রাতেই গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT