1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দূরপাল্লা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেওয়াজ বিতরণ-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দূরপাল্লা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেওয়াজ বিতরণ-যুগের নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও নেওয়াজ বিতরণের আয়োজন করেন, নারায়ণগঞ্জ জেলা দূরপাল্লা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দরা।

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর চাষাড়ার চাঁনমারী এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত জনপ্রিয় সাংসদ একেএম নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান এবং আলহাজ্ব একেএম নাসিম নাসিম ওসমানের নাতি ও আলহাজ্ব আজমেরী ওসমানের পুত্র আলিফ ওসমান।

এসময় প্রয়াত জনপ্রিয় সংসদ সদস্য নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত ও আজমেরী ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

জেলা দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সেন্টু’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা আলী হায়দার শামীম, জেলা দূরপাল্লা পরিবহন মালিক সমিতির যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ কাবির হোসেন, দূরপাল্লা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরীফুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক অমিতাভ সরকার রানা, সাংগঠনিক সম্পাদক শিবু রায়, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নয়ন ও দপ্তর সম্পাদক মোঃ সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর স্মরণে দিনব্যাপী কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট