1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নানা আয়োজনে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালন-যুগের নারায়ণগঞ্জঃ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লাইফ’ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো জ্বালালো লিডো ফতুল্লায় ছেলে হত্যার বিচার না দেখেই মায়ের রক্তাক্ত মৃত্য, অভিযোগের তীর ডেভিড ভাগিনা রানার দিকে! ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দিল পুলিশ! আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নানা আয়োজনে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালন-যুগের নারায়ণগঞ্জঃ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১ মে, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব একেএম নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী মরহুমের পরিবার, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়।

সকালে বন্দরে নাসিম ওসমান মডেল স্কুলে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এছাড়াও আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এ দোয়ায় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র কোরআন খানি, শোক র‌্যালী, কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, দোয়া, মিলাদ ও তবারক বিতরণ।

এদিকে, বেলা ১১টায় মাসদাইর কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জাতীয় পার্টি, আওয়ামীলীগ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় যুব সংহতি, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্যাক্সি চালক ইউনিয়ন, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, নাসিম ওসমান ফাউন্ডেশন ও নাসিম ওসমান ক্রিকেট একাডেমি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

দুপুর ২টায় বড় ভাই নাসিম ওসমানের কবরে একান্ডে এসে দোয়া করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

দুপুর ৩টায় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মরহুমের স্ত্রী পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধু সাবরিনা ওসমান জয়া ও নাতি আলিফ ওসমান। পুস্পস্তবক অর্পণ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে জেলার বিভিন্ন স্থানে প্রয়াত এমপি নাসিম ওসমানের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়ায় উপস্থিত হয়ে তবারক বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট