1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনগন ফ্যাসিস্টদের হত্যা ও নৈরাজ্য দেখতে চায় না-জামায়াত নেতৃবৃন্দ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

জনগন ফ্যাসিস্টদের হত্যা ও নৈরাজ্য দেখতে চায় না-জামায়াত নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দেশব্যাপী আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাস’ ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাষাড়া মিশনপাড়া এলাকায় মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সাইনবোর্ড এলাকায় সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন এবং বন্দর ঘাট এলাকায় প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিনের নেতৃত্বে পৃথক পৃথক অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চাষাড়া ও সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন স্থানে সকাল থেকেই জামায়াতের নেতাকর্মীরা জড়ো হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকা-ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, “যারা দেশের মানুষের ক্ষতি করতে চায়, তাদের সাবধান হতে হবে। চব্বিশের বিপ্লব-পরবর্তী বাংলাদেশ আর কোনো ফ্যাসিস্টদের হত্যা ও নৈরাজ্য দেখতে চায় না।”

সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, “গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের মদদে সারাদেশে আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব।”

প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মোমিন বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। তারা দেশে গণহত্যা চালিয়ে এখন বিদেশ থেকে ষড়যন্ত্র করছে। জনগণ এখনো ঐক্যবদ্ধ আছে, তাদের কৃতকর্মের বিচার হবেই।”

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘সন্ত্রাস-নাশকতা বন্ধ করো’, ‘মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’- এমন লেখা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমির মাওলানা মোস্তফা কামাল, দক্ষিণ থানা আমির আলহাজ কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানা আমির মাহাবুব আলম, বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা আব্দুল হাই জাফরি, বন্দর উত্তর থানা আমির মাওলানা মুফতি আতিকুর রহমানসহ মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, যতদিন পর্যন্ত দেশে গণভোট, জনগণের ভোটাধিকার ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে না আসে, ততদিন পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট