1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না ফেরার দেশে 'জুলাই যোদ্ধা' সালাউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

না ফেরার দেশে ‘জুলাই যোদ্ধা’ সালাউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আহত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দীন মারা গেছেন। রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তিনি মারা যান। আজ সোমবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।

চিকিৎসকরা জানান, নারায়ণগঞ্জের এই আহত যোদ্ধা গুলিতে এক চোখ হারিয়েছিলেন।

শরীরের আরো কয়েক স্থানে ছিল একাধিক স্প্লিন্টার। তার গলায় আটকে থাকা একটি স্প্লিন্টার, যা অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, সেখান থেকে সৃষ্ট শ্বাসকষ্টেই তিনি মারা যান।
নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাড. আব্দুল্লাহ আলামিন জানান, আজকে আমরা আহত এক জুলাইযোদ্ধাকে হারালাম। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবসময় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ পূর্বেও রেখেছিলাম, ভবিষ্যতেও রাখব।

এর আগে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটি মুদি দোকান করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে তিনি আর নেই।

জুলাই ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘অল্প কিছুদিন আগেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় তাকে একটি মুদি দোকান দেওয়া হয়েছিল—জীবনটা নতুনভাবে শুরু করার আশায়। কিন্তু মৃত্যুর নিষ্ঠুরতা তাকে কেড়ে নিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট