1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ভোরে বাবার মৃত্যু দুপুরে মেয়ের - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ভোরে বাবার মৃত্যু দুপুরে মেয়ের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড বাড়িতে বিস্ফোরণের ঘটনায় জান্নাত নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় এ নিয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে ভোরে তার বাবা হাসান গাজী মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর থেকে বাবা-মাসহ আহত স্বজনদের সঙ্গে শিশুটি টানা পাঁচদিন ধরে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছিল। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “জান্নাত নামের মেয়েটির শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সে মারা গেছে। এর আগে ভোরে মারা যান তার বাবা হাসান গাজী। বর্তমানে শিশুটির মা সালমাসহ দুজন চিকিৎসাধীন রয়েছেন।”

গত শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনসেডের বাসায় হঠাৎ বিস্ফোরণের পর আগুনের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দু’টি ঘরের অন্তত ৯ জন দগ্ধ হন।

অগ্নিদগ্ধ পাঁচজন- আসমা বেগম (৩৫), তার মেয়ে তৃষা (১৭), ছেলে আরাফাত (১৫); আসমার বোন সালমা বেগম (৩২) ও তার মেয়ে মুনতাহা (৮); এখনও জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টির সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ২৫ আগস্ট তার নানি তাহেরা আক্তার (৫০) মারা যান। নিহত হাসান গাজীর ছেলে শিশু ইমাম উদ্দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট