1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম’র স্মরণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম’র স্মরণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রয়াত জননেতা জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম’র স্মরণে ৩৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ রমজান শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় মদনগঞ্জ চার তলা ভবন চত্তরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা মোঃ শাহ্ জাহান’র সার্বিক তত্ত্বাবধানে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু।
এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগী করতে এই ঈদ সামগ্রীর ৩৫০টি প্যাকেটে ছিল- পোলাও চাল, খিচুড়ির চাল, মুগ ডাল, সয়াবিন তেল, লতা সেমাই এবং লাচ্ছা সেমাই।
এসময় ফতুল্লা খানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মেহেদী হাসান রবিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগ নেতা হাজী জসিম উদ্দিন, আবদুল মতিন পাগলা, তাবিবুল কাদির তমাল, সালাউদ্দিন সিকদার, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, মফিজুল ইসলাম’র জ্যেষ্ঠ পুত্র মাহফুজুল ইসলাম রানা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক আজিজ, আক্তার হোসেন (বি. এ.), বন্দর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পিয়ার জাহান ভূঁইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সদস্য ইস্তিয়াক উদ্দিন জারজিস প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট