1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘এসো আলোর সন্ধানে’ যুব সংগঠনের ১০ বছর পূর্তি উদযাপন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ডাইং কারখানায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ দেশের মানুষ আর কোনো নব্য স্বৈরাচার দেখতে চায় না-মাও.জব্বার আড়াইহাজারের মানুষের ভালোবাসা নিয়ে সামনে আগাইতে চাই-এমপি আজাদ বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ

‘এসো আলোর সন্ধানে’ যুব সংগঠনের ১০ বছর পূর্তি উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধিত সামাজিক সংগঠন ‘এসো আলোর সন্ধানে’ ১০ বছর পূর্তি ও ১১ বছরে পদার্পণ উদযাপন করেছে। সোমবার (৮ জুলাই) নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নবী হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর ও সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট মো. নবী হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন হাই স্কুলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, উপদেষ্টা এড. রেজাউল করীম খান রেজা, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক শরীফ মো. আরিফ মিহির, ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন, আব্দুল আজিজ, মো. মোজাম্মেল হোসেন লিটন, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম হাসমতুল্লাহ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মন্টু, শতায়ু নারায়ণগঞ্জের সভাপতি এম তাজেমুল ইসলাম, মো. আব্দুল আলিম ভূঁইয়া স্বপন, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হাছান, আমিরুল রসুল রানা, মো. সোহেল হাওলাদার, আজীবন সদস্য মো. ফয়সাল আহম্মেদ, মো. মফিজুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক অভিজিৎ রায় জয়, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম শাকিল, প্রোগ্রাম সম্পাদক হৃদয় মাহমুদ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক কাজল সরকার।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ফ্রেন্ডশিপ কাবাডি প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

এছাড়া সংগঠনের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট